অপরাধ

ময়মনসিংহ-টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে নিহত ২

ময়মনসিংহ-টাঙ্গাইলে বন্দুকযুদ্ধ
ময়মনসিংহ-টাঙ্গাইলে বন্দুকযুদ্ধ

ময়মনসিংহ ও টাঙ্গাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন।

এরমধ্যে ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১১ মামলার এক আসামি নিহত হয়েছেন।

আর টাঙ্গাইলে র্যা বের গুলিতে নিহত হয়েছেন হত্যা ও অস্ত্র মামলার আসামি এক সন্দেহভাজন চরমপন্থি নেতা।

টাঙ্গাইলে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি (লাল পতাকা) শরিফ ওরফে ফরহাদ (৩৩) নিহত হয়েছেন।এ ঘটনায় র্যা বের ২ সদস্যও আহত হন।

রোববার গভীর রাতে সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্য পাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। শরিফ সদর উপজেলার গালা গ্রামের মৃত চান মিয়া ওরফে নয়ন গাজীর ছেলে।

এ ব্যাপারে র্যা ব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বলেন,গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে দাইন্যা চৌধুরী মধ্য পাড়া এলাকায় র্যা বের সদস্যরা অভিযান যায়। এসময় র্যা বের উপস্থিতি টের পেয়ে চরমপন্থির দলের সদস্যরা গুলি ছোড়ে। পরে র্যা বও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

একপর্যায়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি ফরহাদ গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শরিফের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় হত্যা, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান র্যা ব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ