কক্সবাজারের মহেশখালী কুতুবদিয়া অঞ্চলে ৯৪টি অস্ত্র ও বিপুল গোলাবারুদসহ আত্মসমর্পন করেছেন ৪৩ জন জলদস্যু।
শনিবার দুপুরে মহেশখালী পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পন করেন তারা।
২৪টি অস্ত্র নিয়ে জলদস্যু আঞ্জু বাহিনীর ১০ জন, ২৯টি অস্ত্র নিয়ে জালাল বাহিনীর ১৫ জন, ৯টি অস্ত্র নিয়ে আইয়ুব বাহিনীর ৯ জন এবং একটি অস্ত্র নিয়ে আলাউদ্দিন বাহিনীর ১ জন আত্মসমর্পন করেন। এছাড়া জলদস্যুরা সাত হাজার ৬৩৭ রাউন্ড গুলিও জমা দিয়েছে।
র্যাব জানিয়েছে, আত্মসমর্পনের পর তাদের মামলাগুলো আইন অনুযায়ী চলবে। এ বিষয়ে যতটা সম্ভব সহযোগিতা করবে বলে জানিয়েছে র্যাব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: