অপরাধ

ড. কামাল ভিরু-কাপুরুষ, ফোনালাপ ফাঁস

ড. কামাল ভিরু-কাপুরুষ, ফোনালাপ ফাঁস
ড. কামাল ভিরু-কাপুরুষ, ফোনালাপ ফাঁস

গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনকে ভিরু, কাপুরুষ অ্যাখ্যা দিয়ে ঐক্যজোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার মইনুল হোসেন। যদিও বর্তমানে তিনি মানহানির মামলায় কারাগারে রয়েছেন।

মামলা নিয়ে তার পক্ষে বিবৃতি না দেয়ায় কামাল হোসেনের ওপর ক্ষেপে গিয়ে তিনি জোট ছাড়ার কথা বলেন। ক্ষুব্ধ গণস্বাস্থ্যের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহও।

ফাঁস হওয়া ফোনালাপের অডিও থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত ১৬ অক্টোবর এক টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তির করেন ব্যারিস্টার মইনুল হোসেন। এর জেরে গত ২১ অক্টোবর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে তার বিরুদ্ধে মামলা করেন মাসুদা ভাট্টি। ওই দিন জামালপুরে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। এছাড়াও সারাদেশে আরো কয়েকটি মামলা হয় তার বিরুদ্ধে।

এ প্রেক্ষাপটে সোমবার সন্ধ্যায় জনৈক রব মজুমদার নামে এক ব্যক্তির সঙ্গে ব্যারিস্টার মইনুল হোসেনের একটি ফোনালাপের অডিও ফাঁস হয়।

ওই ফোনালাপেও মাসুদা ভাট্টিকে নিয়ে ফের কটূক্তি করেন তিনি। তারেককে ধ্বংস করার জন্যই ড. কামাল হোসেনকে নিয়ে আসা হয়েছে বলেও সেখানে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল।

গতকাল নতুন গঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের সঙ্গে মইনুল হোসেনের আরেকটি ফোনালাপের অডিও ফাঁস হয়েছে।

এতে তার পক্ষে বিবৃতি দিতে ড. কামালকে অনুরোধ করেন ব্যারিস্টার মইনুল।

কিন্তু রাজি না হওয়ায় ব্যারিস্টার মইনুল জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গেও ব্যারিস্টার মইনুলের আরেকটি ফোনালাপ ফাঁস হয়েছে।

এতে দুজনেই এ প্রসঙ্গের আলোচনায় ড. কামাল হোসেনকে 'ভীরু-কাপুরুষ’ অ্যাখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ