অপরাধ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে

কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন।

তারা হলেন- হাসান আলী ও মো. কামাল।

পুলিশের দাবি ইয়াবা কারবারী ও সন্ত্রাসীদের মধ্যে’ এ বন্দুকযুদ্ধ তারা নিহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ কাটাবুনিয়া ঝাউবাগান এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র পর ঘটনাস্থল থেকে ৬টি অস্ত্র ও প্রায় ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নিয়মিত টহলের সময় ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ কাটাবুনিয়া ঝাউবাগান এলাকা দিয়ে আসার সময় গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। সেদিকে যেতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে পুলিশের তিনজন গুলিবিদ্ধ হন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ, ৬টি অস্ত্র, ২০-৩০ রাউন্ড গুলি ও বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি প্রদীপ দাশ আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা ইয়াবা কারবারীদের কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেয়ার জেরে এ সংঘর্ষে জড়িয়ে থাকতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ