কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাইদুল (২৬) নামের এ যুবক নিহত হয়েছেন।
গতকাল মধ্য রাতে উপজেলার জামালপুর গ্রামে ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা কুড়িম মাঠে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার জামালপুর গ্রামের হাবুর ছেলে।
পুলিশের দাবি, হাইদুল চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন,কুড়িম মাঠ এলাকায় বিজিবির টহল দলকে লক্ষ্য করে চোরাকারবারিরা গুলি ছোড়ে। এরপর বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। পরে ওই চোরাকারবারিরা পালিয়ে গেলে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় প্রাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, রাতে সীমান্ত এলাকায় গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে জানতে পেরেছি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: