অপরাধ

কুষ্টিয়া -ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

কুষ্টিয়া -ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাতে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট ও দৌলতপুর উপজেলার মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, রাতে সদর উপজেলার কবুরহাট মাদরাসাপাড়া জিকে ক্যানেলের পাশে দু'দল মাদকবিক্রেতাদের ‘বন্দুকযুদ্ধের’ খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।

এ সময় মাদকবিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মাদকবিক্রেতারা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি জানান ওসি নাছির।

এদিকে, দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান,রাতে দৌলতপুর উপজেলার মুসলিমনগর মাঠে দু’দল মাদকবিক্রেতাদের 'বন্দুকযুদ্ধের' খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মদন (৪৫) নামে এক মাদকবিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি, ৯০০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে বলেও জানান ওসি দারা খান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ