অপরাধ

মেহেরপুর- বগুড়ায় ‘বন্দুকযুদ্ধ’ নিহত ২

থেমে নেই বন্দুকযুদ্ধ
থেমে নেই বন্দুকযুদ্ধ

মেহেরপুরের নিশ্চিন্তপুর গ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এনামুল হক এনা (৪২) নামে একজন নিহত হয়েছেন। ডিবির দাবি, এনা মাদকবিক্রেতা ছিলেন।

এদিকে, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির বাংলাদেশ শাখার আমির খোরশেদ আলম ওরফে মাস্টার ওরফে সামিল (৩৮) নিহত হয়েছেন।

সোমবার দিনগত রাত আড়াইটার দিকে মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে।

এনামুল হক সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তোয়াজ আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, নিশ্চিন্তপুর গ্রামের বটতলায় একদল মাদকবিক্রেতা মাদক পাচারের জন্য ফেনসিডিল জড়ো করেছে, এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা গুলি চালায়। ডিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে মাদকবিক্রেতারা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এনামুলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এনামুল হক এনা এলাকার একজন শীর্ষ মাদকবিক্রেতা এবং তার নামে হত্যাসহ ৮টি মামলা রয়েছে।

এদিকে, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির বাংলাদেশ শাখার আমির খোরশেদ আলম ওরফে মাস্টার ওরফে সামিল (৩৮) নিহত হয়েছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী তথ্য নিশ্চিত করেছেন। দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

খোরশেদ জামালপুরের সরিষাবাড়ীর বোনারপাড়ার আব্দুল খালেকের ছেলে।

সনাতন চক্রবর্তী জানান, সোমবার দিনগত রাতে শিবগঞ্জ উপজেলার পিরবের ভাতিপুকুর এলাকায় টহল পুলিশের ওপর একদল দুষ্কৃতিকারী হামলা চালালে পুলিশ পাল্টা গুলি চালায়।

এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে এক যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। কিন্তু পথিমধ্যে রক্তক্ষরণে কারণে তার মৃত্যু হয় বলে শজিমেকের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, বার্মিজ চাকু, চাপাতি, কিছু পাউরুটি ও কলার অংশ জব্ধ করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ