চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর মাঠে বুধবার পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' পাপ্পু হোসেন নামের মাদক মামলার এক আসামি নিহত হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, রাতে উজলপুর এলাকায় পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় একদল মাদক ব্যবসায়ী তাদের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। এরপর সেখানে পাপ্পুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা ও একবস্তা ফেনসিডিলি উদ্ধার করা হয়েছে।
পাপ্পুর বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় মাদক চোরাচালান ও অস্ত্র আইনের ছয়টি মামলা রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: