অপরাধ

রাজবাড়িতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

রাজবাড়ি সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কুঠিপাচুরিয়া এলাকায় বৃহস্পতিবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক চরমপন্থী নিহত হয়েছেন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে ওই এলাকায় একদল চরমপন্থী অবস্থানের খবর পেয়ে সেখানে যায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। দু'পক্ষের বন্দুকযুদ্ধের একপর্যায়ে চরমপন্থীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে সর্বহারা পার্টির সদস্য মোহাম্মদ আলী শেখের মৃতদেহ উদ্ধার করা হয়।

পরে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ