অপরাধ

দিনাজপুরে ৩ 'জেএমবি সদস্য' অস্ত্রসহ গ্রেপ্তার

দিনাজপুরে ৩ 'জেএমবি সদস্য' অস্ত্রসহ গ্রেপ্তার
দিনাজপুরে ৩ 'জেএমবি সদস্য' অস্ত্রসহ গ্রেপ্তার

দিনাজপুরে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ ৩ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা গুলশানের হলি আর্টিজানে হামলা, দিনাজপুরে ইতালীয় নাগরিক হত্যাসহ বিভিন্ন মামলার আসামি।

শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে জেলার রাজবাঢী সুখসাগর দিঘীর পূর্বপাড় এলাকায় অভিযান চালিয়ে আব্বাস আলী, আব্দুর রহমান ওরফে পিন্টু ও আব্দুর রহমান ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়।তাদের বাড়ি দিনাজপুর ও নীলফামারী জেলায়।

তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, ৫ রাউন্ড গুলি, বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদী লিফলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ