অপরাধ

আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে হত্যা

আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে হত্যা
আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে হত্যা

আশুলিয়ায় চলন্ত বাসে শুক্রবার জরিনা বেগম নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংভাদদাতা জানিয়েছেন, সন্ধ্যায় সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে মেয়ে জরিনা বেগমকে নিয়ে আশুলিয়া থেকে টাঙ্গাইলগামী বাসে উঠেন বাবা আকবর আলী। তবে বাসটি টাঙ্গাইল না গিয়ে বিভিন্ন স্থান ঘুরে আবার আশুলিয়ায় ফিরে আসে।

আকবর আলীকে মারধর করে মোবাইল ফোন টাকাপয়সা ছিনিয়ে নিয়ে চলন্ত বাস থেকে মরাগাঙ্গ এলাকায় ফেলে দেয় দুর্বৃত্তরা। আহত আকবর আলী টহল পুলিশকে ঘটনাটি জানান।

পরে প্রায় দুই কিলোমিটার সামনে গিয়ে মহাসড়কের পাশ থেকে মেয়ে জরিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন আকবর আলী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ