অপরাধ

খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না, এটা অমানবিক: মির্জা ফখরুল

কারাগারে চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন ৫ নেতা

কারাগারে চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গেছেন ৫ নেতা
কারাগারে চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গেছেন ৫ নেতা

একাদশ সংসদ নির্বাচনে কারা অন্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি মনোনয়ন ফরম সংগ্রহের পর তার সঙ্গে দেখা করেছেন দলের পাঁচ নেতা।

পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, অসুস্থ খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না এটা অমানবিক।

নির্বাচনের জন্য দোয়া করেছেনতিনি এ কথা উল্লেখ করে তার মুক্তি দাবি করেছেন তিনি।

সোমবার দুপুর ২টা ৪৩ মিনিটে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতারা নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশের করেছেন।

মির্জা ফখরুলের সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ফেনী ১ আসনে ফরম নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ড হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, স্বৈরশাসনের অবসানের জন্যই নির্বাচনে অংশ নিচ্ছি, আন্দোলনের অংশ হিসেবে।

নির্বাচনের কোনো পরিবেশ নেই— সুষ্ঠু পরিবেশ না হলে নিশ্চয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানান তিনি

বিএনপি নেত্রীর পক্ষে ফেনী-১ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বগুড়া-৭ আসনে স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনজনের হাতে মনোনয়নপত্র তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর মনোনয়নপত্র সংগ্রহ করেন মহাসচিব মির্জা ফখরুল। তিনি ঠাকুরগাঁও-১ আসনে লড়াইয়ের জন্য মনোনয়ন নিয়েছেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ে আগ্রহী বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও তাদের অনুসারীদের ভিড় করেছেন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সকাল ১১টা থেকে ফরম দেয়া শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতারা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে ইতোমধ্যে কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন।

গতকাল আন্দোলনের অংশ হিসেবে আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট জানান ড. কামাল হোসেন। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোটে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভোটের তারিখ একমাস পিছিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি জানান ঐক্যফ্রন্টের এ নেতা।

বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতারা বলেন, আন্দোলনের অংশ হিসেবে তারা শর্তসাপেক্ষে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিবেন। লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেনের পক্ষে লিখিত বিবৃতিতে ফখরুল বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত খুবই কঠিন। কিন্তু এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ, দুর্নীতির মামলায় সাজা নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

এর মধ্যে জিয়া এতিমখানা ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় নিম্ন আদালত খালেদাকে পাঁচ বছর সাজা দিলেও পরে হাইকোর্ট তা বাড়িয়ে ১০ বছর করেছে।

এরপর জিয়া দাতব্য ট্রাস্টের প্রায় সোয়া তিন কোটি টাকা আত্মসাতের আরেক মামলায় গত ২৯ অক্টোবর পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান সাত বছরের কারাদণ্ড দেন বিএনপি চেয়ারপারসনকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ