অপরাধ

ব‌রিশা‌লে চেয়ারম্যান হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

বরিশালের উজিরপুর উপজেলার ফুলতলা এলাকায় সোমবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল আলম নামের একজন নিহত হয়েছেন।

বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাদারীপুর থেকে রবিউল আলমকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেয়া তথ্যম‌তে অস্ত্র উদ্ধারে উজিরপুরের ফুলতলা এলাকায় যায় পুলিশ। সেখানে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এ গুলিবিনিময়ের সময় রবিউল আলম গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

এদিকে, পুরো অভিযানে একটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উজিরপুরের জল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ ঘোষ নান্টুকে গুলি করে হত্যা মামলার আসামি ছিলো রবিউল আলম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি হত্যা মামলা রয়েছে।

গত ২১ সে‌প্টেম্বর উজিরপু‌রের জল্লা ইউনিরয়‌নের কারফা বাজা‌রে দুর্বৃত্ত‌দের গু‌লি‌তে নিহত হন ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ