অপরাধ

শ্রীনগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শ্রীনগর উপজেলার বাড়ৈখালি ইউনিয়নের মদনখালী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি তাজেল ইসলাম।

শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাজেলকে যশোরের মনিরামপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাকে মুন্সীগঞ্জে আনার পর তার দেওয়া তথ্য মোতাবেক অস্ত্র উদ্ধারে অভিযানে নামে পুলিশের একটি দল।

মদনখালী যাওয়ার পথে পশ্চিম বাড়ৈখালী এলাকায় রাত সোয়া ১টায় তার সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এই সময় তাজেল পালিয়ে যায়। গোলাগুলির পর ঘটনাস্থলে তার রক্তাক্ত দেহ পড়ে থাকে। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক মৃত তাকে ঘোষণা করে।

ঘটনাস্থল থেকে ইয়াবার পাশাপাশি একটি একনলা বন্দুক, তিনটি পিস্তলের গুলি এবং কিছু গুলির খোসা উদ্ধার করা হয় বলে জানান ওসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ