অপরাধ

টেকনাফে র‌্যাবের সঙ্গে 'বন্ধুকযুদ্ধে' নিহত ২

বন্ধুকযুদ্ধ
বন্ধুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফের কেরনতলী স্থলবন্দর সংলগ্ন এলাকায় মঙ্গলবার ট্রাকে করে ইয়াবা পাচারকালে র‌্যাবের সঙ্গে 'বন্ধুকযুদ্ধে' দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহতরা হলো- আশিকুল জাহাঙ্গীর কোদরত (৩২) ও আরিফ হোসেন (৩০)।

টেকনাফ ক্যাম্প-১ এর ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব বলেন, রাতে একটি ট্রাকে করে ইয়াবার একটি বড় চালান কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে পাচার হচ্ছে বলে খবর পায় র‌্যাব। এর কিছুক্ষণ পর টেকনাফের কেরনতলী স্থলবন্দর সংলগ্ন এলাকায় র‌্যাবের চেকপোস্টে একটি ট্রাক পৌঁছালে থামার জন্য সংকেত দেয়া হয়। এ সময় ট্রাকে থাকা লোকজন র্যা ব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় ৫ মিনিট গুলিবিনিময়ের পর ট্রাকটি ফেলে কয়েকজন লোক পালিয়ে যায়।

ট্রাকের ভেতর থেকে ১ লাখ পিস ইয়াবা, ২টি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে ট্রাক থেকে আশিকুল জাহাঙ্গীর কোদরত ও আরিফ হোসেনের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ