অপরাধ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন গ্রেপ্তার

আনম এহসানুল হক মিলন
আনম এহসানুল হক মিলন

চট্টগ্রাম থেকে ১৭টি মামলার আসামি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনম এহসানুল হক মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার চট্রগ্রামের চট্টেশ্বরী রোডের এক বাসা থেকে চাঁদপুরের গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মিলনকে চাঁদপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আদালতে তার বিরুদ্ধে ২৬টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে ১৭টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।

বিএনপি সরকারের সাবেক এ মন্ত্রী ২০১০ সালে জামিন পেয়ে মালয়েশিয়া চলে যান। একাদশ সংসদ নির্বাচনকে সামনে দেশে ফেরেন তিনি।

তবে মিলন প্রকাশ্যে না এলেও তার স্ত্রী চাঁদপুর-১ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ