কক্সবাজার ও কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহত দু'জনই মাদক ব্যবসায়ী।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মাদক বিক্রেতা জিয়াউর রহমান জিয়ার দেওয়া তথ্য অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে শনিবার দিবাগত রাতে কক্সবাজারে টেকনাফ সদরে মেরিন ড্রাইভ সংলগ্ন নৌকাঘাটে অভিযান চালানো হয়।
এসময় জিয়ার সহযোগীরা ও পুলিশের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে জিয়া গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জিয়াকে মৃত ঘোষণা করেন।
জিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিভুক্ত শীর্ষ মাদক চোরাকারবারী।
এদিকে, কুষ্টিয়া সদর উপজেলার মোল্লা তেঘরিয়া ক্যানালপাড়া এলাকায় দু'দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে খোকন আলী ওরফে হাত কাটা ঠান্ডু নিহত হয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: