অপরাধ

যশোরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

যশোর সদর উপজেলার দোগাছিয়া এলাকায় গ্রেপ্তারের পর ডাকাতি মামলার এক আসামি গোয়েন্দা পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) সৌমেন দাস বলেন, সোমবার রাতে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার এক বাড়ি থেকে পলাতক আসামি সেলিমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে দোগাছিয়া গ্রামে অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ। সেখানে ওৎ পেতে থাকা সেলিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় সেলিম পালানোর চেষ্টা করলে তার মাথায় গুলি লাগে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ