অপরাধ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী হাবিব নিহত

‘বন্দুকযুদ্ধে’
‘বন্দুকযুদ্ধে’

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী হাবিব উল্লাহ ওরফে হাবিব (৩৫) নিহত হয়েছেন।

গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরানপাড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

নিহত হাবিব উল্লাহ হাবিব বাহারছড়ার শামলাপুর নয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। টেকনাফ থানার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঘটনাস্থল থেকে ৬ হাজার পিস ইয়াবা বড়ি, ২টি দেশীয় বন্দুক ও ১৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, নিহত হাবিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ছিলেন। তাকে আটক করার পর টেকনাফের বাহারছড়া শামলাপুর পুরানপাড়া এলাকায় অভিযানে গেলে র সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হাবিবকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত একমাসে টেকনাফের বিভিন্ন এলাকায় মাদকের প্রভাব বিস্তার, র্যা ব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় ১৮ জন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন।

গত ৪ মে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযান শুরু হয়। এ নিয়ে র্যানব-পুলিশের বন্দুকযুদ্ধ ও এলাকায় মাদকের প্রভাব বিস্তারের ঘটনায় টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকসহ ২৪ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের বাড়ি ঢাকা, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে। বাকি ২১ জনের বাড়ি টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ