নারায়ণগঞ্জ শহরে হত্যা ও মাদক মামলার আসামি কথিত বন্দুকযুদ্ধে র্যাবের গুলিতে নিহত হয়েছেন।
রোববার ভোর ৪টার দিকে শহরের দেওভোগ শহীনগর এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন এ তথ্য নিশ্চতি করেন।
নিহত রবিউল হাসান (৩৮) দেওভোগ এলাকার ইয়াছিন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যার অভিযোগে তিনটি এবং মাদকের আইনের ২০টি মামলা রয়েছে। পুলিশের ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকাতেও তার নাম রয়েছে।
আলেপ উদ্দিন বলেন, হাসানকে গ্রেপ্তার করতে ভোরে তার বাড়িতে অভিযানে যায় র্যাধবের-১১ এর একটি দল।
“র্যা ব সদস্যরা চারদিক থেকে ওই বাড়ি ঘিরে ফেললে দরজার ফুটো দিয়ে দেখে সে গুলি করে। র্যাসবও তখন পাল্টা গুলি চালায়। গুলি করতে করতে দরজা ভেঙে র্যা ব ভেতরে ঢুকে হাসানকে গুলিবিদ্ধ অবস্থায় পায়।
ওই অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন বলে জানান আলেপ উদ্দিন।