বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ছাত্রদল নেতা শামছুল আলম রনি বলেন, বুধবার বেলা ১১টার দিকে তাকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বিয়ষটি নিশ্চিত করেন।
তিনি বলেন, তার (দুলু) বিরুদ্ধে একটি মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় বিএনপি নেতা দুলুকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা দুলুর মনোনয়নপত্র বাতিল করেন। ইসিতে আপিল করলেও সেখানে বাতিল হয়, পরে হাইকোর্ট ইসির সিদ্ধান্ত স্থগিত করে।
আজ বুধবার- সকালে হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করেছে আপিল বিভাগ, ফলে সে আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না।
দুলুর আসন নাটোর-২ এ তার স্ত্রী সাবিনা ইয়াসমিন বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।