আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে কোটি কোটি টাকা ছড়ানোর দায়ে আমদানি-রপ্তানিকারী ও ঠিকাদারি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দারসহ ৩জনকে আটক করেছে র্যািপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
র্যা ব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, আলী হায়দার নামের ওই ব্যক্তি আমদানি-রপ্তানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।
র্যা ব জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল সিটি সেন্টারের ২৭ তলায় ওই কোম্পানির অফিস থেকে আলী হায়দারকে আটক করা হয়।
আটক করা অন্য দুজন হলেন: আলমগীর হোসেন (৩৮) ও জয়নাল আবেদীন (৪৫)। আলমগীর আমেনা এন্টারপ্রাইজ ঝালকাঠির অফিস ব্যবস্থাপক। জয়নাল ওই গ্রুপের জিএম (অ্যাডমিন)। আলী হায়দারের (২৪) কাছে নগদ প্রায় আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক পাওয়া গেছে।
র্যা ব জানায়, জব্দ করা টাকার সঙ্গে তারেক রহমানের ছবিসংবলিত এক বিএনপি নেতার প্রচারপত্র দেখা গেছে সেখানে।
ওই নেতা হলেন শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ (অপু)। ঢাকার একটি আসনের সব ভোটারের নাম-ঠিকানা সংবলিত একটি তালিকাও আলী হায়দারের অফিসে পাওয়া গেছে বলে জানায় র্যাোব।
এর আগে গতকাল সোমবার রাজধানী থেকে চার লাখ টাকাসহ দুজনকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভোট কিনতে টাকা ছড়াচ্ছিলেন। পুলিশ বলছে, আটক করা দুজন বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থক।