শিবির কর্মীদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেয়ার নির্দেশনা দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের ফোনালাপ ফাঁস হয়েছে।
অন্য আরেকটি ফোনালাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ ভুলুর ফোনালাপে নির্বাচন বয়কট ও বানচাল এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ষড়যন্ত্র করছেন কিনা এ নিয়ে তাদের সন্দেহের ব্যাপারে কথা বলতে শোনা যায়।
জামাতের এক নেতার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদের ফাঁস হওয়া ফোনালাপে নিজেদের কর্মীরা ভিতু এজন্য শিবির কর্মীদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেয়ার নির্দেশনার কথা শোনা যায়।
ফাঁস হওয়া অন্য আরেক ফোনালাপে নির্বাচন বয়কট ও বানচালের পরিকল্পনা নিয়ে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ ও ভুলুকে কথা বলতে শোনা যায়।
নির্বাচন হয়ে গেলে বিএনপির আর কিছু করার থাকবে না বলেও দুজন একমত হন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্বাচন ও সরকারকে বৈধতা দিতে ষড়সন্ত্র করছেন বলেও সন্দেহ প্রকাশ করেন তারা।