অপরাধ

বাঘাইছড়িতে জনসংহতি সমিতির কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি
রাঙামাটি

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়িতে জনসংহতি সমিতি-এমএন লারমা গ্রুপের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বাবুপাড়া এলাকায় সন্ধ্যায় বাসায় ভাত খেতে বসার সময় বসু চাকমার ওপর হঠাৎ এলোপাথারি গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই বসু চাকমা নিহত হন।

পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে গিয়ে একটি এলজি ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে।

জনসংহতি সমিতি-এমএন লারমা গ্রুপের প্রচার সম্পাদক, সুধাকর ত্রিপুরা ঘটনার জন্য জনসংহতি সমিতির সন্তু লারমা এবং মূল ইউপিডিএফ গ্রুপকে দায়ী করেছেন।

তিনি জানান, নির্বাচনের সময় দলের নিজস্ব কোনে প্রার্থী না থাকায় তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সমর্থন দিয়েছেন— এ কারণেও এ হত্যাকাণ্ড হতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ