অপরাধ

ক্ষমতাকে পুনরায় কুক্ষিগত করতেই সুবর্ণচরের ঘটনা সংঘটিত

 ক্ষমতাকে পুনরায় কুক্ষিগত করতেই সুবর্ণচরের ঘটনা সংঘটিত
ক্ষমতাকে পুনরায় কুক্ষিগত করতেই সুবর্ণচরের ঘটনা সংঘটিত

ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণের ঘটনায় মামলার ৯ নম্বর আসামি ছালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, ক্ষমতাকে পুনরায় কুক্ষিগত করতেই নোয়াখালীর সুবর্ণচরের ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ছালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিন ও তার প্রধান সহকারী হাসান আলী বুলুসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরইমধ্যে রুহুল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভোটের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের এক নারী গণধর্ষণের শিকার হন। স্বামী-সন্তানদের মারধর করে বেঁধে রেখে ওই নারীকে ধর্ষণ করে তারা। পরে নির্যাতিতার স্বামী ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

এদিকে, ক্ষমতাকে পুনরায় কুক্ষিগত করতেই নোয়াখালীর সুবর্ণচরের ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট।

রোববার রাজধানীর মুক্তিভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাম নেতারা।

জাতীয় পার্টির বিরোধীদলে যাওয়াকে প্রহসন উল্লেখ করে এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করার দাবি জানান সংঘটনটি নেতারা।

একাদশ জাতীয় নির্বাচনের পর নোয়াখালীর সুবর্ণচরে নির্যাতিত নারী ও পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে রোববার রাজধানীর মুক্তিভবনে এক সংবাদ সম্মলেনের আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট।

বিএনপি প্রার্থীকে ভোট দেয়ায় প্রতিহিংসায় পড়ে এই ঘটনা সংঘটিত করা হয়েছে বলে অভিযোগ করেন সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

সাধারণ মানুষ যাতে ভোট দিতে না পারে সেজন্য ভীতির সঞ্চার করতে এ ধরণের ঘটনা ঘটানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

জাতীয় পার্টির বিরোধী দলে যাওয়াকে হাস্যকর বলে মন্তব্যও করা হয় সংবাদ সম্মেলনে।

নির্যাতিত পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ