অপরাধ

টেকনাফে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে কথিত বন্দুকযুদ্ধ, নিহত ১

টেকনাফে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে কথিত বন্দুকযুদ্ধ
টেকনাফে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে কথিত বন্দুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফ পুলিশ-বিজিবির যৌথ অভিযানের সময় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

বিজিবি জানিয়েছে, টেকনাফ উপজেলায় গতকাল দিবাগত রাত ২টার দিকে বন্দুকযুদ্ধে নিহত মোশতাক আহমদ ওরফে মুছু (৩৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরীর পাঠানো বিবৃতি জানানো হয়, মোশতাক আহমদ ওরফে মুছু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘ইয়াবা গডফাদার’। তিনি টেকনাফের উত্তর জালিয়া পাড়ার বাসিন্দা । গতকাল সন্ধ্যায় মোশতাককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোশতাক জানান, তার কাছে বিপুল পরিমাণ ইয়াবা সংরক্ষিত আছে। গতকাল রাত ২টার দিকে বিজিবির নায়েক মো. হাবিলউদ্দিনের নেতৃত্বে একটি টহল দল মোশতাককে নিয়ে উত্তর জালিয়া পাড়া এলাকায় যৌথ অভিযানে যায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মোশতাকের সহযোগীরা টহল দলের ওপর অতর্কিতে গুলি চালাতে থাকে। ধারালো অস্ত্র নিয়েও আক্রমণ করে তারা। যৌথবাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। শব্দ থামার পর গুলিবিদ্ধ অবস্থায় মোশতাককে উদ্ধার করা হয়। তাকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মোশতাককে কক্সবাজারে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোশতাককে মৃত ঘোষণা করেন।

বিজিবি জানায়, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা বড়ি, একটি আগ্নেয়াস্ত্র এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

গত বছরের ৪ মে মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে আজ রোববার পর্যন্ত র্যা ব-বিজিবি-পুলিশের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধ’ এবং ইয়াবা ব্যবসায়ীদের ‘অন্তর্কোন্দলের’ কারণে কক্সবাজার জেলায় ৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে টেকনাফে নিহত হয়েছেন ৩৫ জন। বাকি তিনজন জেলার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ