অপরাধ

টেকনাফে বন্দুকযুদ্ধ নিহত ১

টেকনাফে বন্দুকযুদ্ধ
টেকনাফে বন্দুকযুদ্ধ

ক্সবাজারের টেকনাফে গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে শামসুল আলম ওরফে বার্মাইয়া শামসু (৩৫) নিহত হয়েছেন।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, সোমবার ভোর রাতে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবির চেকপোস্ট সংলগ্ন এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

পুলিশের দাবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ‘শীর্ষ মাদক চোরাকারবারির’ তালিকায় শামসুল নাম ছিল। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক আইনের ১০টি মামলা রয়েছে।

ওসি প্রদীপ বলেন, পলাতক আসামি শামসুকে রোববার বিকালে হ্নীলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা উদ্ধারে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশের একটি দল। ভোরে পুলিশ শামসুলকে নিয়ে দমদমিয়া চেকপোস্ট এলাকায় গেলে সেখানে অবস্থান নিয়ে থাকা তার সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশও এ সময় আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে শামসু গুলিবিদ্ধ হয়। পরে তার সহযোগীরা পালিয়ে যায়।

ওসি জানান, গুলিবিদ্ধ শামসুলকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে

তিনি বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বন্দুক, ১২ রাউন্ড গুলি ও ২০ হাজার ইয়াবা পাওয়া গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ