অপরাধ

টিআইয়ের প্রতিবেদন মনগড়া: দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

গতবছর দুর্নীতির ধারণা সূচক নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের-টিআই দেয়া প্রতিবেদনকে মনগড়া বলে উল্লেখ করেছেন দুর্নীতি দমন কমিশনের- দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে না পারায় প্রতিবেদনটি গ্রহণযোগ্য নয়।

তিনি আরো জানান, এ বিষয়ে টিআইবির কাছে ব্যাখ্যা চাওয়া হবে আর দুর্নীতি দমনে দুদক সক্রিয় রয়েছে।

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় অবস্থান আরো অবনতি হয়েছে বাংলাদেশের। ১৭তম দুর্নীতিগ্রস্ত দেশ থেকে এখন ১৩তম। বার্লিনভিত্তিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআইয়ের দেয়া এক প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ-টিআইবি মঙ্গলবার ঢাকায় এ প্রতিবেদন প্রকাশ করে।

তবে প্রতিবেদনটি নিয়ে দ্বিমত পোষণ করে দুদকের চেয়ারম্যান বলেন, সরকারি কোনো কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাসহ কারা কিভাবে অর্থ পাচার করছে, সবকিছু সুনির্দিষ্ট করে বলতে হবে মনগড়া কোনো প্রতিবেদন দুদক গ্রহণ করবে না।

দুদকের স্বাধীনতা খর্ব করার মতো কোনো আইন সংসদে পাস হয়নি উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে না পারলেও এটি কমানোর যথাযথ উদ্যোগ নেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ