একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করেছিল পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই।
ভারতীয় সংবাদমাধ্যম 'ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
সহযোগীদের নিয়ে ওই হত্যা পরিকল্পনা বানচাল করে দেয়। একটি জাহাজ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা নিক্ষেপের পরিকল্পনা নিয়েছিল আইএস।
এই হত্যার পরিকল্পনায় ছিলেন আইএসআইয়ের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মোক্তার। তার সঙ্গে আইএসআইয়ের বেশ কিছু এজেন্টও জড়িত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
'ইকোনোমিক টাইমস'-এর প্রতিবেদনে আরো বলা হয়, গ্রিসের পতাকাবাহী একটি জাহাজে করে একে-৪৭, কারবিন বন্দুক ও গ্রেনেড নিয়ে ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগে বাংলাদেশের বন্দরে প্রবেশের পরিকল্পনা নেয়া হয়েছিল। তবে অস্ত্রবাহী ওই জাহাজটি মাঝপথে ডুবে যায়।
আরেকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাজধানী ঢাকায় বোমা বিস্ফোরণেরও পরিকল্পনা ছিল ষড়যন্ত্রকারীদের।