অপরাধ

ক্রিসেন্ট গ্রুপ-জনতা ব্যাংকের ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ক্রিসেন্ট গ্রুপ-জনতা ব্যাংক
ক্রিসেন্ট গ্রুপ-জনতা ব্যাংক

এক হাজার ৭৪৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ক্রিসেন্ট গ্রুপের ৫ প্রতিষ্ঠান ও ৭ পরিচালকের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সব মামলায় জনতা ব্যাংকের ১৫ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর চকবাজার থানায় দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার বাদী হয়ে এসব মামলা করেন।

মামলায় ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এমএ কাদের, তার ভাই জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার সিনেমা প্রযোজক আব্দুল আজিজসহ ৭ পরিচালক এবং জনতা ব্যাংকের ১৫ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ক্রিসেন্ট গ্রুপের ৫টি প্রতিষ্ঠান ক্রিসেন্ট লেদার প্রডাক্ট লিমিটেড, ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেড,লেসকো লিমিটেড, রুপালী কম্পোজিট লেদারওয়্যার ও রিমেক্স ফুটওয়্যার লিমিটেড জনতা ব্যাংকের ইমামগঞ্জ শাখা থেকে যোগসাজশসে ১ হাজার ৭শত ৪৬ কোটি টাকা ঋণ নিয়ে এলসির মাধ্যমে বিদেশে পাচার করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ