অপরাধ

সাটুরিয়ায় ধর্ষণের অভিযোগে ২ পুলিশ কর্মকর্তার ৬ দিনের রিমান্ড

সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম

মানিকগঞ্জের সাটুরিয়া ডাকবাংলোয় আটক রেখে এক নারীকে ধর্ষণের অভিযোগে সাটুরিয়া থানার দুই পুলিশকে ৬ দিন করে রিমান্ড দিয়েছে আদালত।

সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।

তারা হলো: সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম। দুজনকে আদালতে নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

গতকাল তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেয়া হয়।

গত রোববার দুপুরে ওই নারী জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীমের কাছে লিখিত অভিযোগ করেন। পরে

পুলিশ সুপার ওই নারীর অভিযোগের ভিত্তিতে তাদের প্রত্যাহার করা হয়।

তবে এসপি রিফাত রহমান শামিম বলেন, ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে তার আগ পর্যন্ত দু’জন পুলিশ লাইনে সংযুক্ত থাকবে।

ওই নারী অভিযোগ করেন, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে প্রতিবেশী এক নারীর সঙ্গে সাটুরিয়া এলে সাটুরিয়া থানার এস আই সেকেন্দার হোসেন থানার পাশে ডাকবাংলোতে নিয়ে যান। সেখানে তাকে একটি কক্ষে আটকে জোর করে ইয়াবা বড়ি খাইয়ে নেশাগ্রস্ত করেন। পরে এস আই সেকেন্দার ও এ এস আই মাজহারুল ইসলাম তাকে একাধিকবার ধর্ষণ করেন।

বিষয়টি কাউকে জানালে বা মামলা-মোকাদ্দমা করলে বিভিন্ন মামলায় জড়িয়ে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয় এ দুই পুলিশ সদস্য বলে জানান ভুক্তভোগী।

পরের দিন শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত আটকে রাখার পর তাকে ছেড়ে দেয়া হয় বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ