যশোর সদরে দু'দল ডাকাতের মধ্যে গুলি বিনিময়ে একজন নিহত হয়েছেন।
পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার রহমতপুরের কানাগেট এলাকায় ঝিনাইদহ সড়কে দু'দল ডাকাতের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বাবু নামের একজনকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি গুলি, ২টি হাসুয়া ও একটি গাছ কাটার করাত উদ্ধার করা হয়। নিহত বাবুর বিরুদ্ধে কোতয়ালি ও চৌগাছা থানায় একাধিক মামলা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: