খুলনার পাইকগাছায় চিংড়ি ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে পাইকগাছা গ্রামের একটি বিলের চিংড়ির ঘেরে বাঁধের কাজ করার সময় মাটি খুঁড়তে গিয়ে কাঁঠের বাক্সের মধ্যে ৩২টি গ্রেনেড দেখতে পান শ্রমিকরা।
বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে যায়। পরে মাটি খুঁড়ে এক ফুট নিচ থেকে ৩২টি গ্রেনেড উদ্ধার করে।
বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বিশেষজ্ঞ দলকেও খবর দেয়া হয়েছে বলে জানা গেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: