অপরাধ

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ নিহত ১

খুলনা
খুলনা

বাগেরহাটে সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা শাখার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রোববার রাত ১২টার দিকে সুন্দরবন বন পশ্চিম বিভাগের নলিয়ান কালাবগি এলাকার সোনাইমুখী খালে গোলাগুলির এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর বলে জানালেও কোস্টগার্ড তার পরিচয় বলতে পারেনি।

কোস্টগার্ড কর্মকর্তা মাহমুদ বলেন, বনদস্যু আছাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় যায়।

“ডাকাতদল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। কোস্টগার্ড পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট গোলাগুলির পর বনদস্যুরা পিছু হটে। পরে কোস্টগার্ড সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে চারটি একনলা বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ