অপরাধ

রাজধানী-কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধ, নিহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

রাজধানীর শ্যামলীতে ও কক্সবাজারে বুধবার কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন।

রাজধানীর শ্যামলীতে বুধবার ভোরে মাদক উদ্ধার অভিযানে র্যা বের সঙ্গে গোলাগুলিতে মেহেদী (৩২) নামের এক চোরাকারবারি নিহত হয়েছেন।

মেহেদীর বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি রিভলবার ও বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে।

র্যা বের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন

এছাড়া, কক্সবাজারে ইয়াবা পাচারের অভিযোগে আটক এক রোহিঙ্গা বিজিবির অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, বুধবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ৫ নম্বর স্লুইচ গেট এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত জাফর আলম উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মুচনী রোহিঙ্গা শরণার্থী শিবিরে থাকতেন।

বিজিবি কর্মকর্তা আছাদুদ-জামান বলেন, ইয়াবা পাচারে জড়িত অভিযোগে মঙ্গলবার রাতে নয়াপাড়া থেকে জাফরকে গ্রেপ্তার করে বিজিবি। জিজ্ঞাসাবাদে জাফর ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেন। ভোরে তাকে নিয়ে বিজিবি অভিযানে যায়। এ সময় নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের দিক থেকে আসা কিছু সন্দেহজনক লোকজনকে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন। কিন্তু তারা বিজিবি সদস্যদের দিকে গুলি ছোড়ে। বিজিবি পাল্টা গুলি চালালে জাফর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচটি গুলি ও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গোলাগুলিতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ