অপরাধ

জয়পুরহাটে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

জয়পুরহাট
জয়পুরহাট

জয়পুরহাটে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছে তারা।

গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে ক্ষেতলাল উপজেলার তাউসারা গ্রামে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। তার নাম তোফাজ্জল হোসেন ওরফে ওয়াজেদ (৩৭)। তিনি ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের বাসিন্দা।

জয়পুরহাট র্যাাব ক্যাম্প ৫ এর বিজ্ঞপ্তিতে বন্দুকযুদ্ধের এ ঘটনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাতে ক্ষেতলাল উপজেলায় র্যা বের একটি দল টহলে যায়। রাত পৌনে ২টার দিকে র্যাতবের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ক্ষেতলালের তাউসারা গ্রামে একদল মাদক ব্যবসায়ী ফেনসিডিলের বড় চালান বিক্রির জন্য জড়ো হয়েছে। টহল দল সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যািব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে পাঁচ মিনিট গুলি বিনিময় হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। র্যারব ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ওই ব্যক্তিকে তোফাজ্জল বলে নিশ্চিত করে।

র্যা ব জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি গুলি, পিস্তলের ম্যাগাজিন, ১৫০ বোতল ফেনসিডিল, মুঠোফোন, সিম কার্ড, টর্চ লাইট, ৮০০ টাকা ও তিন জোড়া স্যান্ডেল জব্দ করেছে।

র্যা বের দাবি, নিহত তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০-১২টি মামলা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ