অপরাধ

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আদাবাড়িয়া এলাকার চেচুয়া বিলের পাশে মঙ্গলবার দুই দল মাদকব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে ইমদাদ খন্দকার (৩৮) নামের একজন নিহত হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, ভোরে কুমারখালী উপজেলার আদাবাড়িয়া এলাকায় চেচুয়া বিলের পাশে বন্দুকযুদ্ধের খবর পায় পুলিশ। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশেকে লক্ষ্য করেও গুলি ছোঁড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ১০০পিস ইয়াবা উদ্ধার করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ