অপরাধ

টেকনাফে পৃথক বন্দুকযুদ্ধে নিহত ৪

টেকনাফে পৃথক বন্দুকযুদ্ধ
টেকনাফে পৃথক বন্দুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবি'র সঙ্গে কথিত পৃথক দুই বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সকলেই মাদক ব্যবসায়ী বলে দাবি আইনশৃংখলা বাহিনী।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, হোয়াইক্যংয়ের বরতলী এলাকায় ইয়াবা বেচা-কেনা হচ্ছে, এমন খবর পেয়ে ভোরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নজিব আহমদ ও গিয়াস উদ্দিন নামের দুই জনকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যান। ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় অস্ত্র, কার্তুজ, গুলির খোসা ও ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এদিকে, বিজিবি জানিয়েছে, ভোরে নাজিরপাড়া মগপাড়া এলাকায় ইয়াবা পাচারের খবর পেয়ে টেকনাফ-২ বিজিবির একটি দল অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুটি মৃতদেহ, এক লাখ পিস ইয়াবা ও একটি অস্ত্র উদ্ধার করে বিজিবি। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ