যশোরে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত "বন্দুকযুদ্ধে" একজন নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী এবং শিশু তৃষা ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে সদরের খোলাডাঙ্গা এলাকায় দু'দল মাদক ব্যবসায়ীর গুলিবিনিময়ের খবর পেয়ে পুলিশ সদস্যরা অভিযানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
এসময় গুলিবিদ্ধ শামীম হোসেন নামের একজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এছাড়া ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শামীম শিশু তৃষা ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত।
রোববার স্কুল থেকে বাড়ি ফিরে খেলতে গিয়ে নিখোঁজ হয় ৮ বছরের শিশু। ওই দিন সন্ধ্যায় তৃষার মাটি চাপা দেয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসীর ধারণা, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।