অপরাধ

ছয় বছরেও ত্বকি হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয়নি র‌্যাব

ত্বকি
ত্বকি

নারায়ণগঞ্জের স্কুলছাত্র ত্বকি হত্যার বিচার হয়নি ছয় বছরেও-আলোচিত এ মামলার অভিযোগপত্রই এখনো জমা দেয়নি র‌্যাব।

ত্বকী হত্যায় প্রভাবশালী এক সাংসদ পরিবারের সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় শঙ্কা ও ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।

রাজনৈতিক প্রভাবে এড়িয়ে দ্রুত বিচার কাজ সম্পন্ন করার তাগিদ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের মেধাবী স্কুল ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণের পর নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। পরে তার মৃতদেহ ফেলে দেয়া হয় নদীতে।

এ ঘটনায় র্যা ব কর্তৃক গ্রেপ্তার শওকত সুলতান ভ্রমর নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

সেখানে সে জানায়, সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকিকে হত্যা করা হয়। এর ভিত্তিতে আজমেরী ওসমানের বিতর্কিত টর্চার সেলে অভিযান চালিয়ে র্যানব বেশ কিছু আলামতও উদ্ধার করে।

২০১৪ সালে র‌্যাব জানিয়েছিল, আজমেরী ওসমানের পরিকল্পনায় ও অংশগ্রহণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে উল্লেখ করে ১১ জনের বিরুদ্ধে শিগগিরই অভিযোগপত্র আদালতে জমা দেয়া হবে। কিন্তু রহস্যজনক কারণে ছয় বছরেও এ অভিযোগপত্র জমা পড়েনি।

প্রকাশ্য হুমকি ও অভিযুক্তদের জামিনে বেরিয়ে যাওয়ায় শঙ্কিত ও ক্ষুব্ধ ত্বকির বাবা রফিউর রাব্বি।

রাজনৈতিক প্রভাবে ত্বকি হত্যাকাণ্ডের বিচারে শিথিলতার মাধ্যমে আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে খুনিদের বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন মানবাধিকার সংগঠনের নেতা।

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে খুনিদের আইনের আওতায় আনার দাবি জানান নারায়ণগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশন সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ,

প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্নভাবে বাধা ও হুমকি সত্বেও বিশিষ্টজনদের অংশগ্রহণে কর্মসূচী নারায়ণগঞ্জের গণ্ডি পেরিয়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে। সকলের একটাই দাবি, ত্বকি হত্যাকাণ্ডে জড়িতরা যতই প্রভাবশালী হোক, তাদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ