অপরাধ

দৌলতপুরে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

দৌলতপুরে কথিত বন্দুকযুদ্ধ
দৌলতপুরে কথিত বন্দুকযুদ্ধ

খুলনার দৌলতপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিরাজুল ইসলাম মিরাজ নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, রাতে সেনপাড়া থেকে চুরি ডাকাতিসহ ১০ মামলার আসামি মিরাজকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চুরির মালামাল উদ্ধারের জন্য রাতে তাকে নিয়ে দৌলতপুর কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় যায় পুলিশ। এসময় সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা মিরাজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

এ সময় বন্দুকযুদ্ধে মিরাজ নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ