সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে ধলাইপাড় গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে পাশের গ্রাম ধলাইপাড় থেকে সেলিম মিয়া (২৬), শাহীন (৪০), ইসলামপুরের সাগর মিয়া (১৭) এবং জগন্নাথপুর উপজেলার রবিকে (২৫) আটক করেছে পুলিশ।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে ধলাইপাড়ের শওকত মিয়া তার বাড়ির আম গাছের নীচে জয়নাল মিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশে ফোন দেন। পরে পুলিশ সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, জয়নাল মিয়ার শরীরের ৩ স্থানে ছুরিকাঘাত করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: