অপরাধ

রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

রাজধানীর আফতাবনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে। তারা প্রত্যেকেই মাদক কারবারি বলে জানা গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক চোরাকারবারিরা মাদক কেনা-বেচা করছে খবর পেয়ে বুধবার রাত তিনটার দিকে আফতাব নগরে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনই সন্ত্রাসী টারজান বাহিনীর সদস্য বলে জানিয়েছে ডিবি। ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি, ৫০ কেজি গাজা ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ