ফেনীর সোনাগাজীতে দুই সন্তানের এক জননী গণধর্ষণের শিকার হয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আদর্শ গ্রামের এক প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। এসময় একই এলাকার নুরুল আলম, আপেল, মোশারফ হোসেন তাকে পালাক্রমে ধর্ষণ করে। এতে অজ্ঞান হয়ে পড়েন তিনি।
পরে জ্ঞান ফিরলে বুধবার সকালেই দুই সন্তানের জননী আদর্শ গ্রাম তদন্ত কেন্দ্রে গিয়ে অভিযোগ করেন।
সন্ধ্যায় ওই গৃহবধূ নিজে বাদি হয়ে নুর আলম, মোহাম্মদ আপেল ও মোশারফ হোসেনসহ তিনজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
সকালে আদর্শগ্রাম কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুপুরে ধর্ষণের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেন।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার আদালতে উপস্থাপন করা হবে বলে জানান।