অপরাধ

নুসরাত হত্যা: খোঁজা হচ্ছে পাহারার দায়িত্বে থাকা শাকিলকে

নুসরাত হত্যা: খোঁজ হচ্ছে পাহারার দায়িত্বে থাকা শাকিলকে
নুসরাত হত্যা: খোঁজ হচ্ছে পাহারার দায়িত্বে থাকা শাকিলকে

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার তদন্তের কাজ প্রায় গুছিয়ে এনেছে তদন্তকারী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই।

চাঞ্চল্যকর এই মামলার এজাহারভুক্ত আসামি মহিউদ্দিন শাকিল ধরা পড়লেই অভিযান শেষ হবে। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও আরও কিছু প্রক্রিয়া শেষ করে পিবিআই অভিযোগপত্র দায়ের করবে বলে জানা গেছে।

এ মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে— ১৫ জন গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দিতে হত্যার পরিকল্পনা ও হত্যাকাণ্ডের দিন পাহারার দায়িত্বে থাকা শাকিলের নাম ওঠে আসে।

এর আগে গত ২৭ মার্চ সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন নুসরাতের মা। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় ৬ এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন দুই তরুণীসহ পাঁচজন।

চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মারা যান নুসরাত।

এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ