অপরাধ

মালিবাগ ফ্লাইওভারে পাঠাওচালক হত্যায় গ্রেফতার ১

মালিবাগ ফ্লাইওভারে পাঠাওচালক হত্যায় গ্রেফতার ১
মালিবাগ ফ্লাইওভারে পাঠাওচালক হত্যায় গ্রেফতার ১

রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে পাঠাওচালক মিলনকে হত্যার পর তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নুরুজ্জামান অপু। রোববার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে অপুকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপু হত্যার কথা স্বীকার করে জানিয়েছেন, ওই দিন গুলিস্তান যাওয়ার জন্য ৫০ টাকা ভাড়ায় তিনি মালিবাগ আবুল হোটেল থেকে মিলনের মোটরসাইকেলে ওঠেন।

ফ্লাইওভারে ওঠার পর পদ্মা ডায়াগনস্টিকের সামনে এসে সিগারেট জ্বালানোর কথা বলে মিলনকে বাইকের গতি কমাতে বলেন তিনি। মিলন গতি কমালে কাছে থাকা অ্যান্টি কাটার দিয়ে মিলনের গলায় টান দেন অপু।

অপু মাদকাসক্ত ও পেশাদার মোটরসাইকেল ছিনতাইকারী বলেও জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে তার বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

পুলিশের ভাষ্য, ২৫ আগস্ট দিনগত রাতে অপুই মিলনকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ