অপরাধ

কলাবাগান ক্রীড়াচক্রে অস্ত্র-ইয়াবা, কৃষকলীগ নেতাসহ আটক ৫

কলাবাগান ক্রীড়াচক্রে অস্ত্র-ইয়াবা, কৃষকলীগ নেতাসহ আটক ৫
কলাবাগান ক্রীড়াচক্রে অস্ত্র-ইয়াবা, কৃষকলীগ নেতাসহ আটক ৫

ঢাকার ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাব ও ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো পাওয়ার পর এবার ধানমণ্ডির কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় শুক্রবার রাতে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম ফিরোজসহ ৫ জনকে আটক করা হয়। এছাড়া সেখান থেকে অস্ত্র, ইয়াবা, জুয়া খেলার সরঞ্জাম ও বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

এসব সরঞ্জাম ক্লাবটির সভাপতি শফিকুল আলমের অফিস রুমে পাওয়া যায়। উদ্ধার হওয়া বিদেশি পিস্তলটি অবৈধ ও এর কোনো লাইসেন্স নেই বলে জানায় র‌্যাব।

র‌্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজমের নেতৃত্বে এ অভিযান চলে।

অভিযান শেষে শুক্রবার রাত পৌনে নয়টার দিকে আশিক বিল্লাল বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সভাপতি শফিকুল আলমকে সঙ্গে নিয়ে এ অভিযান শুরু হয়। অভিযানে বেশ কিছু জুয়া খেলার কয়েন, ভিন্ন ধরনের ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ক্যাসিনোর সরঞ্জাম এখানে ছিল না। তবে ক্যাসিনোতে ব্যবহার করা হয় এমন কয়েন পাওয়া গেছে। উদ্ধার হওয়া ইয়াবাগুলো হলুদ রঙের।

র‌্যাব সূত্র জানায়, বিকালে অভিযানের আগে কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যানকে ক্লাবে পাওয়া যায়। এখান থেকে তাকে র‌্যাব-২ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আবার ক্লাবে নিয়ে আসা হয়। এরপর তাকে নিয়েই ম্যাজিস্ট্রেটের উপস্থিতে অভিযান চালানো হয়। অভিযান শেষে শফিকুল আলমকে আটক করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ