অপরাধ

সম্রাটকে নিয়ে অভিযানে তার কার্যালয়ে র‍্যাব

সম্রাটকে নিয়ে অভিযানে তার কার্যালয়ে র‍্যাব
সম্রাটকে নিয়ে অভিযানে তার কার্যালয়ে র‍্যাব

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তারের পর যুবলীগ নেতা সম্রাটকে রাজধানীর কাকরাইল যুব জাগরণের অফিসে আনা হয়েছে। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কার্যালয়ের চাবী খুঁজে না পাওয়ায় তালা ভেঙ্গে তাকে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেছে র‍্যাব সদস্যরা। ভূইয়া ম্যানশনের ওই কার্যালয়ে নিয়মিত বসতেন সম্রাট।

এর আগে নিরাপত্তার জন্য র‍্যাবের ৪ টি গাড়ি দিয়ে সম্রাটকে বহনকারী গাড়িটিকে ঘিরে রাখে র‍্যাবের সদস্যরা।

ধারণা করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তাকে অফিসে নিয়ে ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত আলামত খুঁজবে। ইতোমধ্যে সম্রাটকে প্রাথমিক জিজ্ঞাসাবাদও শুরু করেছে র‌্যাব।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মাহফুজুল হক ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যালয় ঘিরে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সম্রাটকে আটক নিয়ে র‍্যাবের প্রেস ব্রিফিংয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ জানান, অভিযানের দুই তিন দিনের মধ্যেই ঢাকা ত্যাগ করেন সম্রাট।

এর আগে, রবিবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুরের চৌধুরী বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা যুবলীগের সহসভাপতি আরমানকেও আটক করে র‌্যাব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ