অপরাধ

বনানীতে চীনা নাগরিক হত্যায় গ্রেপ্তার ২

বনানীতে চীনা নাগরিক হত্যায় গ্রেপ্তার ২
বনানীতে চীনা নাগরিক হত্যায় গ্রেপ্তার ২

রাজধানীর বনানীতে চীনের নাগরিক গাওজিয়ান হুই হত্যাকাণ্ডে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭)। মঙ্গলবার রাতে গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মশিউর রহমান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বনানী এ-ব্লকের ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাসার ছয়তলায় ৬/বি ফ্ল্যাটে থাকতেন পাথর ব্যবসায়ী গাওজিয়ান।

গত বুধবার বাসার পেছনের ফাঁকা স্থানে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় ওই রাতে তার ঘনিষ্ঠজন ঝাং শু হং বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন।

মামলা তদন্ত-সংশ্নিষ্ট সূত্র জানায়, গাওজিয়ানের ফ্ল্যাট থেকে নগদ অর্থ ও মালপত্র লুট করতে তাকে টার্গেট করা হয়। এই হত্যার সঙ্গে জড়িত কেউ কেউ তার পূর্বপরিচিত ছিল।

তদন্ত-সংশ্নিষ্টরা জানান, চীনা ওই নাগরিক ধনাঢ্য ঠিকাদার ছিলেন। দীর্ঘদিন ধরে গাওজিয়ান পদ্মা সেতু প্রকল্পে পাথর সরবরাহ করে আসছিলেন। এছাড়া পায়রাবন্দর নির্মাণকাজে পাথর সরবরাহ করতেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ