অপরাধ

বান্ধবীর সহযোগিতায় গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার ৫

বান্ধবীর সহযোগিতায় গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার ৫
বান্ধবীর সহযোগিতায় গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার ৫

রাজধানীর কামরাঙ্গীরচরে বান্ধবীর সহযোগিতায় ১৩ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ও বিকেলে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর এলাকার একটি নির্মাণাধীন ভবনে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেছেন। সংশ্লিষ্ট মামলার ১ আসামি এখনো পলাতক রয়েছে।

কামরাঙ্গীচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের ২য় তলায় এ ঘটনা ঘটে। কিশোরীর এক বান্ধবীর সহায়তায় কৌশলে তাকে ওই ভবনে নিয়ে যায় ৫ জন। সেখানে নেওয়ার পর তাকে ধর্ষণ করা হয়। পরে কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা থানায় নিয়ে যায়। গত বৃহস্পতিবার দিনগত রাতেই তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। কিশোরীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে।

গ্রেফতারকৃতরা হলো- হাসান, সিফাত, সবুজ, রনি এবং ওই কিশোরীর বান্ধবী (অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হলো না)। ওসি মশিউর রহমান বলেন, ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। পলাতক আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে। সূত্র/ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ